পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রাকৃতিক জলাধার এবং খাল-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পাতলী খালের পাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে পাতলী খাল পুনঃখননের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং বর্ষা মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।
বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…
নিজস্ব প্রতিবেদক: আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…
নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…
This website uses cookies.