Categories: জাতীয়

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব নজরুল ইসলাম। শনিবার (আজ ১৫ জুন ২০২৬ ইং) সীতাকুণ্ডে আয়োজিত এক সফরের অংশ হিসেবে তিনি মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

​এ সময় নেতৃবৃন্দ মরহুম মাওলানা মিজানুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তাঁর আদর্শ ও কর্মপন্থা নতুন প্রজন্মের কর্মীদের জন্য পাথেয় হয়ে থাকবে।

​জিয়ারতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক কমিশনার তাহের, সাবেক থানা আমীর তাওহীদুল হক চৌধুরী, উপজেলা সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, উপজেলা মিডিয়া সভাপতি আবুল হোসাইন, মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর শহিদুল ইসলাম ও সেক্রেটারি মুর্শেদ আলম চৌধুরী।

​এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহমান, দক্ষিণ থানা শাখার সভাপতি আশ্রাফ উদ্দিন এবং উপজেলা জামায়াত নেতা দেলোয়ার হোসাইন (ভূঁইয়া) সহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Press Didar

Recent Posts

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

12 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

16 hours ago

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

1 day ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

1 day ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

2 days ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

2 days ago

This website uses cookies.