Categories: জাতীয়

বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় কৃষক আব্দুল করিম আহত, থানায় জিডি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় আব্দুল করিম (৬১) নামের এক কৃষক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামের মৃত হাজী তোতা মিয়ার ছেলে। গত ৭ এপ্রিল সোমবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী ৫জন সন্ত্রাসী তার উপর হামলা করে গুরুতর আহত করে। এঘটনায় গত ৯ এপ্রিল বুধবার তিনি বিশ^নাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, (জিডি নং ৩৬৯)। টানা ৪দিন চিকিৎসা শেষে গতকাল শনিবার তিনি বাড়িতে ফিরেছেন বলে জানাগেছে।
আহত আব্দুল করিম জানান, গত ৭ এপ্রিল সোমবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী ৫জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে মারধর শেষে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে যায়। এসময় মজবুল আলী ও নুর রহমান নামের দু’জন পথচারী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরবর্তিতে ওইদিন রাতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার কারণ হিসেবে আব্দুল করিম জানান, আব্দুল মুমিন নামের তার ছেলে বর্তমানে কানাডা প্রবাসী। দেশে থাকাকালীণ সে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এর সহযোগী ছিলো। যে কারণে তার উপর হামলা করে বড় অংকের চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। আর চাঁদা না দিলে আবারও তারা তার উপর হামলা এবং তার ছেলে মুমিন দেশে ফিরলে তাকে প্রাণে হত্যা করার হুমকি দেয় সন্ত্রাসীরা। এছাড়া এর আগে ২০২৪ সালের গত ডিসেম্বর মাসে মোবাইল ফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা। এরপর ২৬ ডিসেম্বর তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন, জিডি নং ১১২০)।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আব্দুল করিম নামের বৃদ্ধা হামলার শিকার হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

7 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

7 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 day ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

3 days ago

This website uses cookies.