Categories: জাতীয়

সীতাকুণ্ডে শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা পিয়ারুর বড় ভাইয়ের জানাযায় শোক প্রকাশ উপজেলা সাবেক আমীর তাওহীদুলের।

বিশেষ প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা পিয়ারুর বড় ভাইয়ের জানাযায় উপজেলা সাবেক আমীর তাওহীদুল শোক প্রকাশ করেছেন।

জানা যায়,গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় পৌরসভার ২নং ওয়ার্ডের ভূঁইয়া পাড়া জামে মসজিদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিল্প ও বাণিজ্য সম্পাদক পিয়ারু আহমদ পিয়ারুর বড় ভাই মরহুম মোহাম্মদ রিপনের (৫২) নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।জানাযা পূর্বে উপস্হিত মুসল্লীদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমীর ও মেয়র প্রার্থী এবং নকীব সামাজিক সংগঠন,শহীদ পারভেজ ফাউন্ডেশন ও ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, মানুষ মরনশীল। তাই আমরাও একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর এবাদত করার জন্য। আমরা যদি আল্লাহ প্রদত্ত এবং রাসুল, (সঃ) প্রদর্শিত পথে চলতে পারি,তাহলে আমরা আখেরাতেও মুক্তি পাব এবং দুনিয়াতেও শান্তি পাব।আর মানুষের তৈরী মতবাদ দিয়ে বর্তমান পৃথিবীতে কোন কল্যাণ বয়ে আনবে না।তাই এই কারণেই আমাদের সূর্য সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলাদেশে ইসলামী শাসন কায়েম ছাড়া জনগণের কল্যাণ, ন্যায় ইনসাফ আসবে না।এদেশের মানুষের মধ্যে সকল স্তরে বৈষম্যতা দূর করতে হলে নবী করিম (সঃ) এর আদর্শ বাস্তবায়নের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।তাছাড়া আমাদের পৌরসভাকে ন্যায় ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হলে সকলকে ইসলামী ধ্যান ধারণায় গড়ে উঠার জন্য চেষ্টা করতে হবে।

জানাযায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ তাহের,নকীব সামাজিক সংগঠন এর উপদেষ্টা রাশেদুল করিম রাশেদ,সভাপতি নাজিম উদ্দিন, সেক্রেটারি রাফিদুল ইসলাম রাফী।

উল্লেখ্য গত সোমবার রাত আনুমানিক ১১ ঘটিকায় মরহুম রিপন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যায়।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

23 minutes ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.