Categories: জাতীয়

সীতাকুণ্ডে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, শিশুসহ আহত ২

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডে আধাঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে শিশুসহ দুইজন। নিহতরা হলেন উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের পুত্র মাইদুল ইসলাম মানিক(৩৫),জেসমিন আক্তার (২৬) ও মোটর সাইকেল আরোহী ঢাকা দোহার এলাকার দলিল উদ্দিন শিকদারের পুত্র ও শিপ ব্রেকিং ইয়ার্ড তামাপিতল ব্যবসায়ী  নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া (৬০)। আহতরা হলেন- নিহত জেসমিনের দুই বছরের শিশু পুত্র ও বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকার নাসিমের পুত্র কলেজ পড়ুয়া ছাত্র সানজিত (২০)।
জানা যায়,মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মুখী একটি পিকআপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে কোট্টা বাজারে বাদশার ফলের দোকানে ঢুকিয়ে দেয়। এতে এক নারী,এক পুরুষ নিহত ও এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়। আহতদেরকে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেন। এরপর দুজনেরই অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আহত শিশু ও স্কুল ছাত্রের  অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। এদিকে ভাগ্যক্রমে ফলের দোকানদার বাদশা মাগরিবের নামাজ পড়ে (দুর্ঘটনার সময়) নিজ দোকানে না বসে অন্য দোকানে বসে কথা বলছিলেন।
অপরদিকে ঢাকা দোহার এলাকার বাসিন্দা উপজেলার ভাটিয়ারী মাদাম বিবির হাট খাদিমপাড়া জানে আলম চৌধুরীর ভাড়াটিয়া তামাপিতল ব্যবসায়ী। নিহত চাঁন মিয়া বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে বাঁশবাড়ীয়ায় মাহফিলে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে চৌধুরী ঘাটা এলাকায় অতিক্রম কালে চাঁন মিয়ার মোটর সাইকেলকে পিছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া মোটরসাইকেলসহ সামনে থাকা লরির পিছনে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

পৃথক দূর্ঘটনায় বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মবিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহাসড়কের একটি পিকআপ দোকানে ঢুকে গিয়ে এক নারী ও এক পুরুষ পথচারী নিহত হয়। একই ঘটনায় শিশুসহ এক ছাত্র আহত হয়। আমরা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং আহতদের উদ্ধার করে স্বাস্থ্য হাসপাতালে প্রেরণ করেছি। অন্যদিকে মহাসড়কের চৌধুরীঘাটা এলাকায় লরি চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

2 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.