Categories: জাতীয়

ছাতকে ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সামগ্রী বিতরণ করা হয়েছে

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ছাতকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে মঙ্গলবার (২১জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে ছাতকের ১৩ জন ভিক্ষুককে গরু, ছাগল, হাঁস, মুদি দোকানের মালামাল, হোটেল- রেস্টুরেন্ট পরিচালনা সামগ্রী,এবং দোকানের জন্য সবজি ভর্তি ভ্যানগাড়িসহ ষ্টেশনারী দোকানের মালামাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাকির আমিন, ফয়জুর রশীদ, সুব্রত তালুকদার রিতা রানী, মিজানুর রহমান, স্মৃতি রাণী দাস,ছাত্রনেতা জুবায়ের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে জয়ফুল নেছা ও আলছুমা বেগমকে ৭৫টি করে হাঁস, নুর ইসলামকে ১টি গাভী, মকদ্দুস আলী, গিয়াস উদ্দিন, হানিফ আলী ও জমসিদ আলীকে ২৫টি ছাগল, নুরুল আবদীনকে সবজি ভর্তি ভ্যানগাড়ি, সুনারা বেগমকে ষ্টেশনারী দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, আব্দুস সহিদকে মুদি দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, উকিল আলীকে চা ষ্টল দোকানের মালামালসহ সরঞ্জাম ও নোয়াব আলীকে সবজি ভর্তি ভ্যানগাড়ি ও সবাইকে পরিবহন খরছের জন্য ১লাখ ১১হাজার টাকা প্রদান করা হয়।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

24 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.