Categories: জাতীয়

সীতাকুণ্ডে ৭ হাজার ৩ শত ইয়াবা সহ মা-মেয়ে আটক!

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড পুলিশ একটি নাইটকোচ তল্লাশী চালিয়ে ৭ হাজার ৩ শত ইয়াবা সহ দুই মহিলাকে আটক করেছে, আটককৃত দুই মহিলা সম্পর্কে মা-মেয়ে হয়। সীতাকুণ্ড মডেল থানার এসআই জাফর আলম জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ (রিল্যাক্স) পরিবহনে রাত সাড়ে ১২ টায় সীতাকুণ্ডে তল্লাশী চালায়, তল্লাশীকালে দুইজন মহিলার শরীর থেকে ৭ হাজার ৩ শত ইয়াবা উদ্ধার করে পুলিশ। তাদেরকে বাস থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়,তাদের নাম বিবিজান(৪০) স্বামী-মীর আহমদ, কুতুবপালং, উখিয়া, কক্সবাজার। অপরজন তাঁরই মেয়ে রুমা আক্তার (২২)।তাঁরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ধারনা করা হচ্ছে তারা কোন ইয়াবা চোরাকারবারীর মাল টাকার বিনিময়ে বহন করছিল, ব্যাপক জিজ্ঞাবাদ করলে আসল ইয়াবা ক্রেতা -বিক্রতা চোরাকারবারীদের নাম ঠিকানা জানা যাবে।
আটককৃত মা – মেয়েকে মাদক আইনে মামলা দেখিয়ে আজ মঙ্গলবার কোর্টে চালান দেয়া হয়েছে।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

31 minutes ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.