Categories: জাতীয়

ভুরুঙ্গামারীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

নাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক ডা: আব্দুল জলিল সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২১জানুয়ারি) দুপুরে উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিটি প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সহ-সভাপতি আব্দুল জলিল মাস্টার, সদস্য মোর্শেদুর রহমান আনিস, জান্নাতুল ফেরদৌস জেরিন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি এন্টনি, প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য আব্দুর রহিম এশিয়ান টিভি প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাই টিভি প্রতিনিধি লুৎফর রহমান লিংকন, রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাব সদস্য এনামুল হক। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য ডা: নুরুজ্জামান।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

2 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.