বিশেষ সংবাদদাতাঃ
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আটজন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে এবার অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
অব্যাহতি পাওয়া কনস্টেবলরা শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করেন বলে পুলিশ একাডেমির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিয়ে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার সঙ্গে কথা বলা যায়নি। কয়েক দফা ফোন করা হলেও ধরেননি পুলিশের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর। ফলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা হলেন— মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর। তাদের অব্যাহতির কোনো পত্র হাতে পাওয়া যায়নি।
একাডেমি সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বছরে ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনও প্রশিক্ষণ শেষ হয়নি। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজেরও আয়োজন করা হয়নি। গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। আগামী ১২ জানুয়ারি আবার এই কুচকাওয়াজ হতে পারে।
এর আগে তিন ধাপে ৩২১ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। তবে সারদা পুলিশ একাডেমিতে এবারই প্রথম আটজন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হলো।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.