Categories: জাতীয়

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন, সম্পাদক নাসির

মেহেদী হাসান অপূর্বঃ

বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে গণমাধ্যম কর্মীদের বৃহত্তম সংগঠন ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন। দুজনেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

 

সভাপতি পদে মঈন উদ্দিন ৬৪ ভোট পেয়ে ফয়সল আহমদ বাবলুকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ পেয়ে মিসবাহ উদ্দীন আহমদকে ৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

 

শনিবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে. এম শমিউল আলম।

এর আগে শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। নির্বাচন চলাকালীন সময়ে সিলেটের সর্বস্তরের রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতারা, সুধী সমাজের প্রতিনিধিরা নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় সিলেট জেলা প্রেস ক্লাব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

21 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

21 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

22 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

22 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.