Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক’র মাস্টারপ্ল্যান প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক’র জন্য দীর্ঘমেয়াদী প্রতিবেশ পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, সীতাকুন্ড, চট্টগ্রাম এর মাস্টারপ্ল্যান প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ইংরেজি বিকাল ৪ টায় আরণ্যক ফাউন্ডেশন এবং ইকিউএমএস (EQMS) এর সহযোগিতায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক’র নজরুল চত্তরের পাশে প্রাকৃতিক পরিবেশে পেন্ডেল স্থাপন করে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক থেকে পর্যটকরা যেন বিমুখ না হয়ে পড়ে সেজন্য বন বিভাগ এই পার্কটিকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে গড়ে তুলতে  দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের জন্য এই মতবিনিময় সভা করেছেন বলে জানিয়েছেন বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক’র প্রতিবেশ পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প প্রধান মোহাম্মদ হোসাইন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা (Lged) প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, ইকিউএমএস (EQms) এর কনসালটেন্ট এস এম  তানভির, বোটানিক্যাল গার্ডেন উন্নয়ন  বাস্তবায়নে  আরণ্য  ফাউন্ডেশনের টিম লিডার অতিশ রন্জন পাল, সীতাকুণ্ড ইকোপার্ক এ বোটানিক্যাল গার্ডেনের রেণ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন, সীতাকুণ্ড স্রাইন কমিটির কর্মকর্তা তুষার চক্রবর্তী,প্রদীপ রন্জন দত্ত, ইকিউএমএস (EQms) এর কনসালটেন্ট ইলিয়াছ মজুমদার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাইয়ুম চৌধুরী, দৈনিক দেশি নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ দিদারুল আলম (দিদার),  ইকোপার্ক জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা নুর উদ্দীন,সালেক মুর্শেদ, ইজারাদার মোঃ নাছির সওদাগর সহ পার্কে কর্মরত বনবিভাগের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীগণ।

 

উক্ত অনুষ্ঠানের মত বিনিময় কালে মাস্টার প্ল্যান প্রণয়নে বিভিন্ন মতামত ওঠে আসে যার মধ্যে ছিল পার্কে  নিজস্ব গাড়ীর পার্কিং ব্যবস্হা, পর্যটকদের গেইট থেকে পাহাড়ের ওপর নেওয়ার জন্য ছাদ উম্মুক্ত গাড়ীর ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেটের ব্যবস্হা, শিশুদের জন্য আকর্ষনীয় নানান প্রজাতির জীব জন্তুর প্রতিকৃত, নানান জীবজন্তু উন্মুক্ত করন, ক্যাপসুর লিপ্ট,পাহাড়ে বাঁধ নির্মান করে লেক তৈরী ও স্পীড বোডের ব্যবস্হা,পলিথিন,প্লাষ্টিক মুক্ত পার্ক বাস্তবায়ন, নিরাপত্তা জোড়দার, হয়রানী, ও ইপটিজিং মুক্ত পার্ক এবং কঠোর নিরাপত্তা বাস্তবায়ন করা জরুরী বলে সকলে মতামত দিয়েছেন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.