Categories: জাতীয়

ভূরুঙ্গামারীতে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বহিস্কৃত উপজেলা সাধারণ সম্পাদক শাহিন সিকদারের মদদপুষ্ট ওসি মুনিরুল ইসলামসহ ভূরুঙ্গামারী থানায় কর্মরত স্বৈরাচারী শাসনামলের কতিপয় আওয়ামী পুলিশ সদস্য এর পক্ষপাত মূলক আচরণ ও ঘুষ বানিজ্যসহ অসংখ্য বেআইনি কর্মকান্ডের কারনে তাদের অপসারন ও শাহিন সিকদার কর্তৃক মুল ধারার বিএনপিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের সহযোগী প্রশাসনের বিরুদ্ধে ব্যানারে লিখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন বিএনপিসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

জানা যায় উপজেলা বিএনপি দুগ্রুপে বিভক্ত হয়েছে বিএনপি। উপজেলা বিএনপির সাবেক বহিস্কৃত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন সিকদার এক গ্রুপ অন্য দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার একটি গ্রুপ চলতি মাসের ১৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ভোর বেলা উপজেলা বাসটার্মিনালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষ হয়।পরে সারাদিনে দফায় দফায় পাল্টাপাল্টি মারামারি হয়।মারামারির এক পর্যায়ে দুগ্রুপেই ৯ জন গুরুত্বর আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নেন।পরে দুগ্রুপেই ৩ টি মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায়।দায়েরকৃত মামলায় সবাই জামিন পেলেও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের
অজ্ঞাত হিসেবে একজনকে আটক করে কুড়িগ্রাম ডিবি পুলিশ।এটি নিয়ে ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সকল ইউনিয়ন,ওয়ার্ডসহ উপজেলা বিএনপির অর্ধেক অংশসহ প্রায় ১ হাজার নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়।মানববন্ধনটি উপজেলার মেইন সড়ক ফকিরহাটি থেকে শুরু করে ভূরুঙ্গামারী থানার সামনে পর্যন্ত রাস্তার দুই লাইনে সারি বদ্ধ হয় নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,কৃষকদল সহ অংগ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।বক্তব্যে পুলিশকে বিএনপির মামলা প্রত্যাহার করার ২৪ ঘন্টা আল্টিমেটামও দেন এক নেতা এবং বহিস্কৃত শাহিন সিকদার বিএনপির পরিচয় দিয়ে বেআইনি ও অরাজকতা সৃষ্টি করে বিএনপির কোনো দলের নেতা কর্মীকে হয়রানি করা হলে তা প্রতিহত করে উপযুক্ত জবাব দিবে উপজেলা বিএনপি এরকম বক্তব্য তুলে ধরেন।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

3 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.