Categories: জাতীয়

দাকোপে ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ।

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনার দাকোপ উপজেলায় ঘুর্ণি ঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৪২১ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ টার দিকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর নির্দেশ মোতাবেক  উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চার হাজার চারশত একুশ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭৫০০/ (সাড়ে সাত হাজার) টাকার চেক নগদ অর্থ ও ১৫ খানা (সাতফুট লম্বা) ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলায় সেনাবাহিনী (আর্মি) ক্যাম্প ইনচার্জ ক্যাম্প্টেন মোঃ রুবাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শেখ আবদুল কাদের,উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা এর অফিস সহকারী মোঃ আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সহ চালনা পোরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্হিত ছিলেন।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

3 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.