সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা এলোপাথারী কুপিয়ে জামায়াত কর্মীর পায়ের রগ কর্তন করেছে! পরে তাঁকে চমেক হাসপাতালে আশংকাজনক অবস্হায় ভর্তি করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,গত রবিবার দিবাগত গভীর রাতে পৌরসভাস্হ হাসান গোমস্তা মসজিদের সামনে দক্ষিণ মহাদেবপুর ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম তাঁর ফার্মের জন্য গাড়ি থেকে মুরগী নামানোর সময় সন্ত্রাসী জাফরের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী গাড়ির ড্রাইভার থেকে চাঁদা দাবী করে। এতে আবুল কালাম প্রতিবাদ করলে সন্ত্রাসী জাফর তার বাহিনী মিলে তাঁকেসহ ড্রাইভারকে মুখ চেপে ধরে ডেবার পাড়ে নিয়ে যায়। সেখানে তাদেরকে মারধর শুরু করে এবং আবুল কালামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে পায়ের রগ কেটে দেয়াসহ শরীরের বিভিন্ন স্হানে গুরুতর রক্তাক্ত যখম করে আহত করে।
আবুল কালামের চিৎকারে আশে পাশের লোকজন বেড়িয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্হায় আছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।
এদিকে হামলার প্রতিবাদে পৌর জামায়াতের উদ্যোগে পৌর আমির হাফেজ আলী আকবরের সভাপতিত্বে বিশাল মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্হিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ তাহের,এসিষ্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, শিল্প বাণিজ্য সেক্রেটারী শামছুল হুদা, রবি, রাফি, পেয়ারু আহমেদ, রাসেলসহ প্রমূখ।
তাছাড়া উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান ওসির প্রতি আক্ষেপ করে জানান, বর্তমান ওসি সন্ত্রাসীদের পক্ষ নেয়ায় পৌরসভাসহ সীতাকুণ্ড একের পর এক আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। প্রতিদিন দখল বেদখল, চাঁদাবাজী এবং খুন খারাবি হচ্ছে। আমরা ইতিপূর্বেও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা অথবা অভিযোগ দিলেও তিনি সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কোন ধরনের প্রদক্ষেপ নেননি।
অপরদিকে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার না করলে উদ্বুদ্ধ পরিস্হিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা মামলা করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
This website uses cookies.