Categories: জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে জালালাবাদ প্রেসক্লাব এর ৫০ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন “

এম,মখলিছ খানঃ
২২ ডিসেম্বর ২০২৪ সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ প্রেসক্লাব ৫০ বর্ষে পদার্পন করলো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করলো ঐতিহ্যবাহী এই সংগঠনের সংশ্লিষ্টরা। বেলা২ ঘটিকার সময় কেন্দ্রীয় সহিদ মিনার থেকে আনন্দ রেলি বের করা হয়। রেলি টি নগরীর চৌহাট্রা হয়ে মুসলিম সাহিত্য সংসদে এসে শেষ হয়।বেলা ৩ ঘটিকায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কনফারেন্স হলরুমে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ,নির্বাহি ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন্দ। কেক কাটা পুর্ববর্তি বক্তব্যে জেলা প্রশাসক বলেন জালালাবাদ প্রেসক্লাব, সিলেট এর ৫০ তম প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জালালাবাদ প্রেসক্লাব সঠিক পথেই এগোচ্ছে। আমি এই সংগঠন টির সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সভাপতির বক্তব্যে সাংবাদিক সিহাব আহমদ বলেন দেশের কল্যানে জালালাবাদ প্রেসক্লাব এর সকল সদস্য অকোতভয় সৈনিকের ভুমিকায় নিজেদের কার্য সম্পাদন করতে বদ্ধ পরিকর। সন্ধ্যা ৬ঘটিকায় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ দের নিয়ে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বি এন পির সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বি এন পির ভার প্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী,সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল,সৌদি আরব প্রাদেশিক বি এন পির সভাপতি জাকারিয়া আমিন ফয়সাল, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রচার ওদাওয়াত সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি,প্রশিক্ষন সম্পাদক ছিদ্দিকুর রহমান , সিলেট মহানগর যুবদলের সহ সাধারন সম্পাদক রাহাত আহমদ টিপু,মহানগর যুবদলের সহসাধারন সম্পাদক আনোয়ার কাদির,সিলেট বিভাগীয় রিপোটার্স ক্লাব এর সভাপতি সুনির্মল সেন,সিলেট বিভাগীয় রিপোটার্স ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ হানিফ,সিলেট বিভাগীয় রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক কামরুল হাসান ,সিটি প্রেসক্লাবের সদস্য নিজাম উদ্দিন,সিলেট মহানগর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, রাহেল,জাবেদ হোসেন প্রমুখ। দিন ব্যাপি অনুষ্ঠান মালায় প্রথম থেকে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সহ সভাপতি ফখরুল ইসলাম শান্ত, সহসভাপতি মহিউদ্দিন মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চঞ্চল, সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, সিনিয়র সদস্য এম,মখলিস খান, সহ প্রেস ক্লাব এর সকল নেতৃবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক আবুল ফয়েজ খান কামাল। কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান চঞ্চল।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

24 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.