স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল। একদিকে ছিল উত্তাল জনস্রোতের সামনে দাঁড়িয়ে তাদের মোকাবিলা করা, অন্যদিকে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়া। সেই আমি পালাই না বলা মহিলা নেতাকর্মীদের বিপদে ফেলে জীবন বাঁচাতে পালিয়ে গেছেন। এটি ফ্যাসিবাদের প্রকৃত চিত্র। তিনি আরো অভিযোগ করেছেন, শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, হাসিনা মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি তৈরি করছেন। বলা হচ্ছে, এই দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে, চাঁদা চাওয়া হচ্ছে। কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা শান্তিপ্রিয় মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। শেখ হাসিনা নির্বাচনের নামে ক্ষমতায় থেকে গুম, খুন এবং নিপীড়নের রাজনীতি চালিয়েছেন। এটি একটি ফ্যাসিবাদী সরকারের উদাহরণ। বোদা-দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক তহিদুল ইসলাম, এবং পঞ্চগড়সহ বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.