গুন্ডা বাহিনী দিয়ে বিএনপির নেতা কর্মিদের তাড়াবেন ঐ ভোট আর হবেনা

নাটোর প্রতিনিধিঃ

বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,

২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপির নেতা কর্মিরা বাঁশ ঝাড়ের মধ্যে পালিয়ে ছিলো, আগামিতে এমন নির্বাচন বাংলার মাটিতে আর হবেনা। গুন্ডা বাহিনী দিয়ে বিএনপির নেতা কর্মিদের তাড়াবেন ঐ ভোট আর হবেনা। আগামী দিনে তত্বাবধায়ক অথবা নিরপেক্ষ অথবা অন্তর্বর্তি কালিন সরকারের অধীনে নির্বাচন হবে। নাটোরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন দোয়া ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় দুলু আরো বলেন, যে নির্বাচনে বাংলার মানুষ অংশ গ্রহন করতে পারবে যে নির্বাচনে এদেশের মানুষ নির্ভয়ে তার পছন্দেও প্রার্থীকে ভোট দিতে পারবে, যে নির্বাচনে বাংলার মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে পারবে সেই ভোট হবে। আগামি দিনে শেখ হাসিনার অধিনে, এসরকারের অধিনে কোন নির্বাচন হবেনা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুলু বলেন, আজ থেকে ৪৫ বছর আগে জিয়াউর রহমান বিএনপি দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তার সাড়ে ৩/৪ বছর পরেই ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে দলটিকে ধ্বংশ করতে চেয়ে ছিলো। কিন্তু দেশের জনগণ বারবার ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় এনে ছিলো। দূভাগ্য আজ ১৫ বছর এদেশে কোন ভোট নেই। যদি ভোটের অধিকার থাকতো তাহলে দেশের মানুষ জিয়াউর রহমানের দল বিএনপিকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিতো। আওয়ামী লীগের সময় শেষ বলে আর কয়েকটা দিন ধর্য্য ধরতে নেতা কর্মিদের আহবান জানান তিনি।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.