Categories: জাতীয়

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পাঁচ নারী কে জয়িতা পুরষ্কারে ভূষিত করেছেন

মোঃ মেহেদী হাসানঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পাঁচ নারী কে জয়িতা পুরষ্কারে ভূষিত করেছেন। সোমবার ( ৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা আব্দুল আহাদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ওয়াজেদ আলী সরকার, হাফিজুর রহমান মন্ডল, মহিলা কলেজ এর শহিদুল ইসলাম নয়ন, দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, এফ কে আশিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী এবং অন্যান্য কর্মকর্তারা হলেন, সিরাজুল ইসলাম, আবুল হোসেন,পারুল বেগম সকলেই উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারীতে এবারের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পাইকের ছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের আল মাহমুদ এর স্ত্রী মাসুদা আক্তার সাজেদা টিউশনির জমানো টাকা দিয়ে গরু খামার ও হাঁস মুরগী পালন করে এখন সাবলম্বী। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের মনির উদ্দিন এর স্ত্রী রওশনারা বেগম। স্বামীর অভাব অনটনের সংসারে মধ্যে দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়া নিজে সেলাই মেশিনে কাজ করে সংসার চালান এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের তিন বারের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মেয়ে সেলিনা খাতুন। শিক্ষকতার পাশাপাশি নারী উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নির্যাতিত মহিলাদের ব্র্যাক এনজিওর মাধ্যমে সুবিচার পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। সফল জননী নারী ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আব্দুল জব্বার এর স্ত্রী আকলিমা বেগম। স্বামীর সংসার চালিয়ে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় ছেলে অগ্রণী ব্যাংক এর ম্যানেজার।আরেক ছেলে চায়না ইন্জিনিয়ারিং পড়াশোনা করতেছে এবং একমাত্র মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের আব্দুল কুদ্দুস এর মেয়ে কানিজ ফাতেমা কেয়া। হাঁস মুরগী গরু ছাগল পালন করে এখন সে স্বাবলম্বী।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

20 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

21 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

22 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

22 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.