Categories: জাতীয়

ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রসা মাঠে ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির এ প্রথম দিনে শেষ অধিবেশনে বয়ান পেশ করছেন আমীরুল মুজাহিদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দাঃবাঃ ,পীর সাহেব হুজুর চরমোনাই।বাংলাদেশ মুজাহিদ কমিটি, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে ৬,৭,৮,ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির অনুষ্ঠান।

আজ ৮ ডিসেম্বর বিকাল চারটায় সিলেট ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটি, সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বিশেষ অতিথি অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুছ আহমাদ মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী পরিচালক, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা মুফতী রেজাউল করীম আবরার সেক্রেটারি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুফতী মঈনুদ্দীন খান তানভীর সহ-সাংগঠনিক সম্পাদক [সিলেট বিভাগ], জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ প্রথমে এক এক করে আলোচনা শুরু করেন। আলোচনা শেষে নামাজের বিরতি। পরে আবারো আলোচনা শুরু হয়।

এর আগে ৭ ডিসেম্বর তিনি বলেছিলেন ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি আরো বলেন, আমাদের সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে, দেশের অগ্রগতিকে রুখে দিতে, সুন্দর আগামীর অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করতে ,ভ্রাতৃত্ব পূর্ন ও সৌহার্দ্যময় পরিবেশকে রক্তাক্ত করতে, একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আপামর জনতা কখনো এদেরকে বাংলার মাটিতে ঠাঁই দেবে না, অতীতে যেভাবে বিতাড়িত করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, খলিফা পীর সাহেব চরমোনাই রাহঃ, হযরত মাওলানা নুরুল ইসলাম, পীর সাহেব বারইগ্রামী, হযরত মাওলানা মোস্তফা কামাল সাহেব, শায়খুল হাদীস ও নির্বাহী মুহতামিম, জাউয়া বাজার মাদ্রাসা, হযরত মাওলানা মুফতী আবুল হাসান সাহেব, ইমাম ও খতীব কেন্দ্রীয় জামে মসজিদ জকিগঞ্জ, সিলেট।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.