কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে জেসমিন আরা বদিউল আলম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় সীতাকুণ্ড প্রেসক্লাবের মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী ৩০ জন শিক্ষার্থীদের মাঝে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।
সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ সাদেক’র সভাপতিত্বে, কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়’র সাবেক প্রধান শিক্ষক নজির আহমেদ। বিশেষ অতিথি জেসমিনআরা বদিউল আলম কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান কাজী মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন,যুবাইদিয়া ইসলামীয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল কবির, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্লাহ, পন্থিছিলা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ আহমেদ।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নিজাম উদ্দিন,ইসমাইল হোসেন সিরাজী,কামরুল ইসলাম বাবলু।
আলোচনা শেষে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে অর্থ অনুদান বিতরণ করেন অতিথিবৃন্দ।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.