Categories: জাতীয়

ছাতক থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান। থানার উপ-পরিদর্শক আবদুস ছত্তারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুর রহমান, ছাতক উপজেলা হিন্দু-বৈদ্য-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু হরিপদ রায়, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, হেফাজতে ইসলাম ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবদুল হান্নান, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায়, জামায়াতে ইসলামী ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান, ছাতক থানার ওসি তদন্ত রুহুল আমীন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএইচ খালেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির সদস্য সাইফ উদ্দিন, ছাতক উপজেলা সমন্বয়ক মাহবুব জুবায়ের।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি বাবু অরুন অধিকারী, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল কবির, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, খেলাফত মজলিস ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, হেফাজতে ইসলাম ছাতক উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, খেলাফত মজলিস পৌর শাখার সহ সভাপতি মাওলানা দীন মোহাম্মদ, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, নির্বাহী সদস্য মোশাহিদ আলী ও লুৎফুর রহমান শাওন, বাংলাদেশ হিন্দু বৈদ্র খৃষ্টান ঐক্য পরিষদ ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক সৌরভ রঞ্জন রায়, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ফজল উদ্দিন, সাইদুর রহমান সাঈদ, ছাদিক মিয়া মেম্বার, জসিম উদ্দিন, দুলন তরফদার, আশরাফুল হক, অধির মালদার, চম্পু দত্ত, শঙ্কর কুমার দাস প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা সালাহ উদ্দিন।
সভায় বক্তারা অতীতের ন্যায় ছাতকে সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

24 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

24 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.