কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের শীতলপুরের এক শিপ ব্যবসায়ী সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সুলতান আহমদ সওদাগর (৭০)। তিনি এলাকায় বিশিষ্ট শিল্পপতি, শিপ ব্রেকার্স ব্যবসায়ী ও দানবীর হিসেবে এলাকায় বেশ সুনাম রয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বিকালে নগরীর সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোলতান আহমদ উপজেলার ৮নং সোনাছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোল্লাপাড়া গ্রামের নিবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান আহমদ বাড়ি থেকে শহরে বাসার উদ্দেশ্য যাওয়ার সময় নগরীর সিটি গেট এলাকায় সড়কে দাঁড়ানো একটি লরির পিচে ধাক্কা দেয় তাকে বহনকারী কার।এসময় কারটির অর্ধেক দুমড়ে মুছড়ে লরির নিচে ঢুকে পড়ে। দূর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় কার চালকও গুরুত্বর আহত হয়েছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। এদিকে বিশিষ্ট শিপ ইয়ার্ড ব্যবসায়ী ও দানবীর সুলতান আহমদ সওদাগরের মৃত্যুতে এলাকাবাসী এবং শিপ ব্রেকিং ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.