ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদ্যোগে জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কালারুকা পয়েন্টে সামসু রহমানের সভাপতিত্বে ও মাস্টার ইসলাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম এর ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক উপজেলা সেক্রেটারী হাফেজ জাকির হোসাইন, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজ আলী, সমাজসেবি নজমুল হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল হক, ছাত্রশিবির ছাতক উত্তর সাথী শাখার সভাপতি রবিউল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি মাসুক আলী, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আফতাব আলী, ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন।
উপস্থিত ছিলেন মাওলানা ফখর উদ্দিন, হাফেজ আলিমুদ্দিন, ফারুকুজ্জামান, আলিম উদ্দিন, মাওলানা বদরুল আলম, আবদুল মোতালিব, জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শামীম আহমদ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.