আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে টানা বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট। এতে নাগরিকদের সাবধানে থাকার উপদেশ দেওয়া হয়েছে।
উত্তর সীমান্ত অঞ্চলে শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। বিশেষ করে রাফা গভর্নরেট ও এর আশেপাশের এলাকাগুলোতে।
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে।
তাছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক ও আল জাওফেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে উত্তরাঞ্চলের আল জুফের এলাকা বরফের চাদরে ঢেকে গেছে। শুক্রবার থেকে সেখানে বরফ পড়া শুরু করে।
সাকাকা সিটি ও দুমাত আল জান্দালোতেও শিলাবৃষ্টি হচ্ছে। বসন্তের সময় এখানে নানা ধরনের ফুল ফোটে। তবে এখন এই জায়গায়টিতে অস্বাভাবিক শীতের দৃশ্য দেখা যাচ্ছে।
গত বুধবার থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিতে আল জউফের বিভিন্ন অংশে প্রভাব পড়েছে। সূত্র: গালফ নিউজ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.