Categories: জাতীয়

সীতাকুণ্ডে স্ক্যাভেটের দিয়ে বিশাল দুটি গরু ও মুরগী ফার্ম গুড়িয়ে দেয়ার ও গাছ কাটার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা।

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের ইকোপার্কের সামনে এক খামারীর দুই শতাধিক গরু ধারন ক্ষমতা সম্পন্ন একটি খামার,একটি মুরগীর খামার,শতাধিক গাছ কর্তন সহ বেশ কয়েকটি বশত ঘর স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে আধাঘন্টার মধ্যে দ্রুত চলে যায়।এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারী শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে ৮ জনকে আসামী করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সীতাকুণ্ড থানায়।
মামলার আসামীরা হলেন,এসকেন্দর মিয়া দুলাল(৬৫) সফিউল আলম(৫৫) মোঃ হেলাল মিয়া (৪০) মোঃ ফিরোজ(২৮) মোঃ সুরোজ(২৫) মোঃ সানজু(২২) মোঃ রাকিব(২১) মোঃ নকিব (২০) অজ্ঞাত ৬০/৭০ জন।
ক্ষতিগ্রহস্হ খামারী শহিদুল ইসলাম বাবুল মামলার অভিযোগে জানায়, সীতাকুণ্ড থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইকোপার্ক গেইট এলাকা মহাদেবপুর মৌজার বিভিন্ন দাগাদির সম্পত্তি মৌরশী ওয়ারিশ ও খরিদা সূত্রে মালিক
হয়ে দীর্ঘ ৬০ বছর যাবত দখলে থেকে গরুর খামার,মুরগীর খামার ও বেশ কয়টি শ্রমিক থাকার ঘর নির্মান করে খামার পরিচালনা করে আসছেন।
স্হানীয় কয়েকজন ভূমিদস্যু আওয়ামীলীগ নেতা সফিউল আলম ও তার ভাইদের আমার জায়গা ও স্হাপনার উপর কূ-নজর পড়ে।তারা আগে কয়েকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
গত শনিবার (২ নভেম্বর) সকাল
৯ টায় সফিউলের নেতৃত্বে প্রায় ৬০/৭০ জনের একটি সন্ত্রাসী দল ভাড়া করে এনে
খামারে হামলা চালায় তারা একটি স্ক্যাভেটর দিয়ে দুটি বিশাল খামার গুড়িয়ে দেয়, টি- কাটার দিয়ে আধাঘন্টার মধ্যে শতাধিক গাছকেটে দ্রুত চলে যায়।

জায়গার মালিক খবর পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশের একটি টিম এ এসআই আরিফ হোসেন নেতৃত্বে ঘটনাস্হলে যায় তখন হামলাকারীরা ঘটনাস্হল থেকে চলে যায়।পুলিশ উভয় পক্ষ কে থানায় যোগাযোগ করতে বলে চলে যায়।
জায়গা মালিক দাবী করে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি করে। ক্ষতির দৃশ্যটি যারা দেখেছে তারাই ধিক্কার জানায়।
সীতাকুণ্ড থানার ওসি মোঃ মুজিবুর রহমান আমাদের সময় কে জানায়, ফকিরহাট ইকোপার্কের সামনে খামার ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে,আসামী ধরার চেষ্টা চলছে,
তবে যেহেতো জায়গা জমির কাগজপত্রের ব্যাপার উভয় পক্ষ বসে সমাধান করাটাই উত্তম মনে করি।বিবাদীরা জায়গা পাবে বলে দাবী করছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

3 hours ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

7 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

This website uses cookies.