মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
তাঁর জায়গায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেডিকেল কলেজটির শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান চৌধুরী।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিশির রঞ্জন চক্রবর্তীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে তাঁকে ওএসডি করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় গত ১ সেপ্টেম্বর এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছয় শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময় অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধেও শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ উঠেছিল।
শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি তিনি প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পেরেছেন।
গত বছরের ১২ ফেব্রুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.