সীতাকুণ্ড থানা পুলিশের পিক-আপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ নিহত; আহত তিন

সীতাকুণ্ড ( চট্টগ্রাম)  প্রতিনিধিঃ
চট্টগ্রাম  সীতাকুণ্ড উপজেলায় ট্রেন ও পুলিশের পিক-আপ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ (২৭ আগস্ট) রোজ রবিবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় ছলিমপুর ইউনিয়নের ফকিরহাটের রেল-ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে।
নিহত তিন পুলিশ কনস্টেবল হচ্ছেন মোঃ মিজান (৩৪), মোঃ হোসেন (২৯) ও  মোঃ ইস্কান্দার আলী (২৮)। তারা সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত ছিলেন।
এ’ঘটনায় আহত তিনজন হলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, উপপরিদর্শক (এসআই) সুমন শর্মা (৩২) ও পিক-আপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পুলিশের ভ্যানটি টহল দিচ্ছিল। গাড়িটি রেললাইন পার হওয়ার সময় সেখানে গেটম্যান দিপু ছিল না। গেট বন্ধ না থাকায় পুলিশের গাড়িটি রেললাইনে উঠে গেলে মুহূর্তেই ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ আমাদের সময় কে  জানায়,দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্যগন দায়িত্ব পালনে  ফকিরহাট গিয়েছিল,রেল লাইনে কোন সিগন্যাল না থাকায় পুলিশের ভ্যানটি রেল লাইন পার হচ্ছিল,এমন সময়  সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং সংঘর্ষে এ’দূর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের টহল ভ্যানের সাথে ট্রেনের সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর শুনেছি, সংঘর্ষের কারন তদন্তের মাধ্যমে জানানো হবে। গেইটম্যান যদি এই সময় গেইট বন্ধ না রেখে কর্তব্য অবহেলা করে থাহলে  তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

13 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

16 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

This website uses cookies.