কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিহাট ছোট খাটামারী এলাকা হতে ৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যা ৭.২০ ঘটিকায় এস আই শফিকুল ইসলাম এর নেতৃত্বে, এএস আই রাজু আহম্মেদ, এএস আই হারুন অর রশিদ, এএস আই পরিতোষ কুমার সরকারসহ সঙ্গীয় অফিসারের সহায়তায় ভূরুঙ্গামারী থানাধীন জয়মনিহাট ছোট খাটামারী এলাকার বাবু মিয়ার গোয়াল ঘরের ভিতর হতে ৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জয়মনির হাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকার মৃত আজিজুল হকের ছেলে জসিম উদ্দিন (২৫), এলাচ ব্যাপারীর ছেলে মিলন বাবু (২০), মৃত মজিবর রহমানের ছেলে আসাদুল ইসলাম (৩০)।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদককারবারিকে আটক করা হয়েছে। এবং এসময় বাবু নামের একজন পালিয়ে যায়। পলাতক ১ জনসহ আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব‍্যাহত থাকবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

14 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

17 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

This website uses cookies.