Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের মিছিল।

সীতাকুণ্ড সংবাদদাতাঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র সমাজ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সীতাকুণ্ড পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ করেন ছাত্রসমাজ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ইমাম, রানা, আবির, ইমরান ও নাফিসের নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্র এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিকেল সাড়ে ৩ টার দিকে প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখে লেন সড়ক অবরোধ করে শেখ হাসিনা ও আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। সেখান থেকে আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেখান থেকে মূল পৌর সদরে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষ করেন। এ সময় তারা বলেন, যতদিন শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে না ততদিন এই সংগ্রাম চলবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.