মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা বাগান থেকে উদ্ধার করা টমটম চালকের হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এ ঘটনার ২৪ ঘন্টার ভিতরেই রুবেল আহমদ সাগর ওরফে জসিম নামের এক ঘাতককে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
বুধবার ১৬ অক্টোবর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌকির আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে সনাক্ত ও আটক করেন। পরে জসিমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে।
পরবর্তীতে নিহত টমটম চালক আবুল খায়েরের স্ত্রী সুমনা আক্তার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গ্রেপ্তারকৃত জসিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে সে পুলিশকে জানায় ঘটনার সময় তার সাথে আরও ৩/৪জন ছিল। তারা ১৪ অক্টোবর রাত ৯টারদিকে আবুল খায়েরের টমটমটি ছিনতাইয়ের উদ্দেশ্যে কালীঘাট চা বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। আবুল খায়েরের কাছ থেকে জোর করে টমটম ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। এসময় আবুল খায়ের ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে ধারালো অস্ত্র (চাকু) দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে টমটম নিয়ে পালিয়ে যায় তারা।
গ্রেপ্তারকৃত জসিমের স্বীকারোক্তির পর বুধবার রাত ৪ টারদিকে পুলিশ জসিমের বাসা থেকে ঘটনার সময় পরিহিত রক্ষামাথা সার্ট-প্যান্ট শনাক্ত করে আলামত হিসেবে জব্দ করে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার ১৫ অক্টোবর শ্রীমঙ্গল কালীঘাট চা বাগান থেকে টমটম চালক আবুল খায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল খায়েরের মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে কাজ শুরু করে পুলিশ।
এ ঘটনার ২৪ ঘন্টার ভিতর টমটম চালকের মৃত্যুর রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শ্রীমঙ্গল থানা।
শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.