Categories: Uncategorized

যুবদল নেতাকর্মীদের প্রতি সিলেট যুবদলের কঠোর বার্তা

এম মখলিছ খানঃ

দলের ভাবমূর্তি কোনো অবস্থাতেই ক্ষুণ্ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিলেট যুবদল। জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গত স্বৈরাচার সরকারের দোসর এবং গণতন্ত্রবিরোধী প্রেতাত্মারা নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত। এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহবান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- অর্জিত বিজয়কে কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না। এছাড়া কারো ব্যক্তিগত অপকর্মের দায়ও সংগঠন নেবে না।

ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে উল্লেখ করে জেলা যুবদল দফতর সম্পাদক রেদওয়ান আহমদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়- সংঘটিত অপ্রীতিকর ঘটনার সাথে জেলা ও মহানগর যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। তবুও সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের নাম ভাঙিয়ে কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকাণ্ডে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে- ভার্চুয়াল মাধ্যমে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক লেখা অনেকে দিচ্ছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখা কোনোভাবেই সমর্থন করে না। বরং কঠোরভাবে নির্দেশনা দেয়া যাচ্ছে- দলীয় শীর্ষ নেতৃবৃন্দসহ কারো বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ কররা হবে। তাই সকলকে এসব পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহবান করা যাচ্ছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.