Categories: জাতীয়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এবারের এইচএসসিতে ১০৬ টি জিপিএ-৫ সহ অনবদ্য ফলাফলের ধারা অব্যাহত।

বিশেষ সংবাদদাতাঃ

স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৬ জন জিপিএ-৫, ও ১৪৫টি এ গ্রেডসহ অনবদ্য ফলাফল করেছে। সন্তোষজনক ফলাফল করায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।
রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফলাফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকসহ সবাইকে ধন্যবাদ জানান এবং অর্জিত ফলাফল ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে বদ্দপরিকর। তিনি প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। যাত্রালগ্ন থেকেই স্কলার্সহোম মেজরটিলা কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষায় সাড়া জাগিয়েছে। অসাধারণ ফলাফল, কো-কারিকুলার অ্যাকটিভিটিজ, নিয়মানুবর্তিতা ও শৃঙখলাবোধে স্কলার্সহোম এক রোল মডেল বিদ্যাপীঠ।

সুদক্ষ অধ্যক্ষ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আন্তরিক পরিচালনা পর্ষদসহ সবাই শিক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সমৃদ্ধ ভিত্তি ও বিশ্বায়নের পৃথিবীতে যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্দ পরিকর।
প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত সাইন্স ও কম্পিউটার ল্যাব, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান।
দৃষ্টিনন্দন এ ক্যাম্পাস আপনার সন্তানের জন্য হতে পারে একটি আদর্শ বিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.