Categories: Uncategorized

ছাত্রদের হাতে অস্ত্র নয়, কলম চাই।সীতাকুণ্ড ছাত্রদলের কর্মী সভায় বক্তারা।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ছিন্নমূল শাখার উদ্যোগে ২৯ সেপ্টেম্বর, রবিবার বিকাল ৪ টায়  ছিন্নমূল উচ্চ বিদ্যালয় মিলানায়তন প্রাঙ্গনে ছিন্নমূল সাংগঠনিক ওয়ার্ড এর সভাপতি আরিফ আহমেদ হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম এর সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭টি বছর আমাদের ছাত্রদের হাতে হাতে কলম ছিল না। তাদের লেখা পড়া করতে হয়েছে পলাতক জীবন যাপনে। সরকারী ভাবে পাশ্ববর্তী রাষ্ট্রের ইশারায় পাঠ্য বইকে বাদ দিয়ে বিতর্কিত শিক্ষা কারিকুলাম মাধ্যমে  ছাত্র সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লেবর মাধ্যমে সেই ষড়যন্ত্রকারীদের বিদায় হয়েছে। আমরা আর আমাদের ছাত্রদের হাতে অস্ত্র দেখতে চাই না। আমরা আমাদের  চাই শিক্ষিত, মেধাবী ছাত্র দল। যাদের ভিতর থেকে রাষ্ট্র মেরামতের দায়িত্ব দেওয়া হবে। যারা একটি রাষ্ট্র গঠনের মেরুদন্ড হবে। আমাদের নেতা যে স্বপ্ন দীর্ঘ ৯ বছর কারাগারেবন্দি অবস্থায় দেখেছেন। সেই আধুনিক সীতাকুণ্ড গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।
প্রধান অতিথি ছিলেন, বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম। প্রধান ব্ক্তা সীতাকুণ্ড উপজেলা ছাক্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ছিন্নমুল বিএনপি নেতা নুরুল হক ভান্ডারী, ডাঃ জামাল,জিয়া উদ্দিন,মিজানুর রহমান রাজু,লুৎফুর রহমান,আব্দুস সাত্তার,মোঃ হেলাল,ইয়াসিন,মহিলা দল নেত্রী আঁখি,সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সামশেদ আলম,ছলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিয়াজ মোর্শেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু, সিঃ সহ সভাপতি কাজী আরাফাত,আরমান,সামির,ইকবাল,পিয়াল,রবিন,ছিন্নমুল ছাত্রদলের সিঃ সহ সভাপতি গোলাম আরমান,সাংগঠনিক সম্পাদক মাহিন,নাহিদুল ইসরাম প্রমূখ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

24 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

24 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.