Categories: জাতীয়

সীতাকুণ্ড প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান আবু সভাপতি ও কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৪ ইং) দৈনিক যুগান্তর’ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক এস এম ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় ‘ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি আব্দুল্লাহ আল কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেঃ) সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ সীতাকুণ্ড প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ছে।
এ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে খাইরুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি) ও মো: নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল (আজকের পত্রিকা), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো: সালাউদ্দিন (দৈনিক যায় যায় দিন), অফিস পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক মো: আবুল খায়ের (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী (দৈনিক আলোকিত সকাল) নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
উৎসবমুখর পরিবেশে বিকাল ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট, সাংবাদিক মো: নাছির উদ্দিন,সহকারী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো: দেলোয়ার হোসাইন খাঁন ও বাবুল মিয়া বাবলা।
এ সময় নির্বাচন ফলাফল ঘোষনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর মো: শামসুল আলম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আহ্বায়ক ডা: কমল কদর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মো: মীজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তওহীদুল হক চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার, সীতাকুণ্ড উপজেলার Sponsored মিডিয়া সম্পাদক আবুল হোসাইন,জামাত নেতা রায়হান, সীতাকুণ্ড উপজেলার পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ সালে আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ নিজামী, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম উদ্দীন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

24 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

24 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.