Categories: জাতীয়

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

সিলেট প্রতিনিধিঃ

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সহ সারা দেশে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় সিলেটে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢল নামে নেতাকর্মীদের। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে মহানগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রার শুরু হয়।

এরআগে শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়ার মাঠে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। সিলেট বিভাগের চার জেলা ও উপজেলা থেকে বাস-ট্রাক, পিকআপে করে আসতে দেখা যায় নেতাকর্মীদের। এসময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। এছাড়াও বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ সরকার পতনের আন্দোলনে নিহতের ছবিসম্বলিত ফ্যাস্টুন। এদিকে স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে মহানগরীর রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শুরু হয়ে রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রাপূর্ব সমাবেশে আহমেদ আযম খান বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলীসহ দলের ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে। খুন করা হয়েছে বিএনপির ১০ হাজার নেতাকর্মী। জালিম হাসিনার রোষাণলে পড়ে নিঃস্ব হয়েছেন ১০ লক্ষ নেতাকর্মী। এরপরও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি রাজপথ ছাড়েনি। এরই ফসল হিসেবে ৫ আগস্ট স্বৈরশাসকের চরম অধপতন হয়েছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে। তাই এই অর্জনকে বৃথা যেতে দেবো না আমরা।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

1 hour ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.