Categories: Uncategorized

ছাতকে দোলার বাজার ইউনিয়ন বিএনপির কর্মি সভা

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে দোলার বাজারস্থ যুক্তরাজ্য প্রবাসী মিটু মিয়ার বাসভবনে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা, জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এমরান আহমদ, জেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুল, বিএনপি নেতা আব্দুল হাই লিপু, শামীম আলম নোমান, যুবদল নেতা মুহিবুর রহমান মুহিদ, এমদাদুর রহমান ইমন, অলিউডর রহমান মাহবুব, রাগিব আলী, জাসাস নেতা গোলাম কিবরিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদী সরকারের পতনের পর জণগণের মধ্যে শান্তি ফিরে আসলেও বিএনপির কর্মিরা ঘরে বসে থাকলে চলবেনা। বিগত দিনে সরকারের গুম, খুন, ও হত্যা নির্যাতনের জবাব দিতে হবে জনগনের পাশে থেকে।তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে জনগণের অংশ গ্রহন মূলক নির্বাচন। উন্নয়নের নামে ছাতক-দোয়ারার অমিমাংশিত বিষয় গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। কলিম উদ্দিন আহমেদ মিলন ইউনিয়ন বিএনপি কর্মী মৃত’ মৃদুল নাগের পরিবারের খোঁজ খবর নেন ও পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তোলে দেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

24 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

24 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.