সিলেট প্রতিনিধিঃ
সিলেটে র্যাব পরিচয়ধারী দুই প্রতারক ও চাঁদাবাজকে ধরেছে র্যাব-পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্টর) রাত ৮টার দিকে মহানগরের মেজরটিলা থেকে এদের আটক করা হয়।
আটক দুজন হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগ পাড়ার মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।
বিষয়টি -কে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।
জানা গেছে, এ দুই প্রতারক র্যাব পরিচয়ে অনেক দিন ধরে মানুষের সঙ্গে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। গতকাল (বুধবার) সন্ধ্যায়ও মেজরটিলার স্থানীয় একজনের কাছে চাঁদা দাবি করে এবং তুলে নেওয়ার জন্য ৮-১০ লোক নিয়ে যায়। তবে এসময় ওই লোক ঘরে ছিলেন না বলে জানান তার স্ত্রী।
তাদের সবার মুখে মাস্ক ছিলো। স্থানয়ীদের এসময় সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করেন। এসময় নাদিম ও সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন স্থানীয়রা। দুজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যান। পরে র্যাব-৯ এর একটি টিম এসে এ দুজনকে আটক করে নিয়ে যায়। শাহপরাণ থানাপুলিশও ঘটনাস্থলে ছিলো। পরে রাতেই পুলিশের কাছে এই দুই প্রতারককে হস্তান্তর করে র্যাব। ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, এ দুজনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.