দেশী নিউজ24 ডেস্কঃ
প্রতারণার মাধ্যমে চারটি প্রতিষ্ঠান ও দুইজন গ্রাহকের প্রায় ৬ কোটি টাকা অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে আত্মসাৎ করে পালিয়ে গেছে ব্যাংক কর্মকর্তা। অভিনব এমন জালিয়াতির ঘটনা চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখায় ঘটেছে। এ জালিয়াতির ঘটনায় সম্প্রতি চট্টগ্রাম কোর্টে মামলা করা হয়েছে।
অভিযোক্ত জালিয়াত ব্যাংক কর্মকর্তা হচ্ছেন মো. রফিক উদ্দিন কোরাইশী। অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখার জুনিয়র অফিসার। জুনিয়র অফিসার কিন্তু বেশ প্রভাবশালী বলে জানা যায়। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তাকে লালদীঘি করপোরেট শাখায় বদলি করা হলেও সেই শাখায় তিনি একদিনের জন্যও যাননি। উল্টো প্রভাব খাটিয়ে ৫ দিনের মাথায় তার সেই বদলি বাতিল করিয়েছেন।
অগ্রণী ব্যাংকের তথ্যমতে, ২০১৫ সালের এপ্রিলের ১৬ থেকে ২০২১ সালের অক্টোবরের ২৪ পর্যন্ত সময়ে ব্যাংকের গ্রাহকদের চেক ক্লিয়ারিংয়ের দায়িত্ব পালন করতেন এই জালিয়াত কোরাইশী। এ সময় তিনি মো. সুমন মিয়া নামে একটি হিসাব খোলেন। সুযোগ বুঝে জালিয়াত কোরাইশি সেই হিসাবে জমা করতেন গ্রাহকের জমানো টাকা। পরে সেই টাকা তুলে নিয়ে আত্মসাৎ করতেন তিনি। এই জালিয়াতির মাধ্যমে চারটি প্রতিষ্ঠান ও দুইজন গ্রাহকের মোট ৫ কোটি ৯০ লাখ টাকা তার বানানো ‘সুমন মিয়া’ নামের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক চার গ্রাহকের মধ্যে মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ কোটি ৪৫ লক্ষ টাকা, ডিডি আরএও পিডিবি চট্টগ্রামের ২ কোটি ৩৫ লক্ষ টাকা, গুল আহাম্মদ জুট মিলস লিমিটেড এমপ্লয়িজ পিএফ ফান্ড ট্রাস্টির ৬ লক্ষ ২৩ হাজার টাকা এবং এম এম জুট মিলসের ২ লক্ষ ৩৬ হাজার টাকা আত্মসাৎ করে এই প্রতারক ব্যাংক কর্মকর্তা কোরাইশি। এছাড়া দুইজন গ্রাহকের মধ্যে হারুন উর রশিদের ১৯ হাজার ও ড. শোয়েব আহম্মদের ১ লক্ষ ১৭ হাজার টাকাও তার ভুয়া সুমন মিয়া নামের একাউন্টে সরিয়ে নেন তিনি। এমন প্রতারণার ঘটনায় অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ করপোরেট শাখার সিনিয়র অফিসার মোঃ জাহিদ হোসেন গত ১৫ মে চট্টগ্রাম আদালতে একটি মামলা করেছেন।
অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ করপোরেট শাখার ব্যবস্থাপক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার কেএম সাহেদ আমিন বলেন, ব্যাংকের টাকা উদ্ধারের জন্য প্রতারক মোঃ রফিক উদ্দিন কোরাইশির বিরুদ্ধে চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম জজ কোর্ট একটি মানি স্যুট মামলা রয়েছে। এছাড়া দুদকও এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। গত সপ্তাহে দুদকের শুনানির জন্য ব্যাংক কর্মকর্তাগনদের ডেকেছে।অগ্রণী ব্যাংক লঘু
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.
View Comments
দুর্নীতিবাজদের তদন্ত সাপেক্ষে ধরে আইনের আওতাই এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
thank you