Categories: Uncategorized

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ছাতকের ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের আব্দুল আলীম

সুনামগঞ্জ প্রতিনিধি:
যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে চান্স পেয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার কাকুরা গ্রামের আব্দুল আলিম। সে উপজেলার নুতন বাজার দাখিল মাদরাসার সহসুপার মাওলানা আব্দুল মতিন আজাদের পুত্র।
জানা যায়, বিশ্বসেরা বিদ্যাপীঠগুলোর একটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। অবস্থান যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে। ৮০০ বছরেরও বেশি পুরনো এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠাকাল (১২০৯ সালে) থেকেই বিশ্ববিদ্যালয়টি এর সুনাম ধরে রেখেছে। বহুবার বিশ্বসেরা বিদ্যাপীঠের খেতাবও পেয়েছে। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় র্যাং কিং তালিকায় কেমব্রিজ দুই নম্বরে। এখানে প্রতিবছর বিভিন্ন দেশের ২০-২২ হাজার শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ হয়। আইজ্যাক নিউটন, স্টিফেন হকিং, চার্লস ডারউইন, চার্লস ব্যাবেজ, জগদীশ চন্দ্র বসু, অমর্ত্য সেনসহ অনেক গুণী মানুষের শিক্ষাজীবন কেটেছে কেমব্রিজে।
আব্দুল আলিম নুতন বাজার দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করে। এর পর ভর্তি হয় সুনামগঞ্জের ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপীঠ বুরাইয়া কামিল মাদরাসায়। এই মাদরাসা থেকে আলিম পাশ করে চলে যায় যুক্তরাজ্যের University of Roehamton এ । এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশন শেষ করে এখন সে ক্যামব্রিজের দিকে। machine learning & artificial intelligence এর CPD প্রোগ্রামে এক বছর মেয়াদী কোর্স। সেপ্টেম্বরের ২য় সপ্তাহ থেকে শুলু হবে ক্লাস।

এ বিষয়ে বাংলাদেশ সেন্ট্রাল অনলাইন প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাকুরা গ্রামের সন্তান সাংবাদিক শামীম আহমদ তালুকদার বলেন, আজকের মেধাবীরা আগামীর পথ প্রদর্শক। এই মেধাবীরাই আগামী প্রজন্মকে নিজের জ্ঞানের আলোয় আলোকিত করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা। তিনি আরো বলেন, আব্দুল আলিম আমাদের কাকুরা গ্রামের সন্তান, তাই আমরা নিজেদেরকে গর্বিত এবং ধন্য মনে করছি। তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.