Categories: জাতীয়

জুস মেশিনে মিলল প্রায় ১৬ কেজি স্বর্ণ

এম মখলিছ খান-

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রী থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। আটক তোয়াকুল হক গোয়াইনঘাট উপজেলার বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, তোয়াকুল হক শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের শাখার কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি করে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন।

বিমানবন্দর ও এয়ার ফ্লাইটের সহকারী কমিশনার আসাদ উজ জামান বলেন, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। তবে বিশেষজ্ঞ দিয়ে যাচাই করে স্বর্ণের সঠিক দাম নিরূপণ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের মধ্যে ১০৫ পিস বার, ৩টি জুস মেশিনের রিং রয়েছে। সব স্বর্ণ একসঙ্গে ওজন করে দাম নিরূপণ করা হবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.