Categories: Uncategorized

রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী, সিলেটে ক্ষোভ।

স্টাফ রিপোর্টার,

সিলেটে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে। গতকাল বৃহস্পতিবার সিলেটের আদালতে এ মামলা দায়ের করেন ছাত্রদল নামধারী ব্যক্তি খোরশেদ আলম। তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন; খোরশেদ আলম নামের কোনো দলীয় কর্মীকে তিনি চিনেন না।

আদালত সূত্র জানিয়েছে; গত ৩রা আগষ্ট নগরের এয়ারপোর্ট থানার আম্বরখানা বড়বাজার গলির মুখে এলাকায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় খোরশেদ আলম সংক্ষুব্ধ হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরকে। এছাড়া- সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। মামলার মোট আসামি ৪৭ জন। মামলার ৩৪ নম্বর আসামি হিসেবে সাংবাদিক সাকী’র নাম উল্লেখ করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাঈদ, রুবেল মিয়া সহ ৮ জন।

সাংবাদিক সাকী জানিয়েছেন- এ ঘটনা সর্ম্পকে আমি অবগত নয়। মামলার বাদিকে আমি চিনি না, আর বাদিও আমাকে চিনেন না বলে জানিয়েছেন। আমাকে ব্যক্তি আক্রোশ থেকে সাক্ষীদের মধ্যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করেছেন। যেহেতু মামলার এজাহারে লিখা রয়েছে তাদের উপর হামলা করেছে ছাত্রলীগ,যুবলীগ ও পুলিশ। কিন্তু আমি তো ওই তালিকায় পড়ি না।

এ ব্যাপারে নগরের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদিকুর রহমান সাদিক জানিয়েছেন- এ মামলা দায়েরে ওয়ার্ড বিএনপি’র কেউ সম্পৃক্ত নয়। আমরা মামলা সম্পর্কে জানি না। মামলার বাদিকে আমি চিনি না। তিনি বলেন- এ মামলায় বিএনপি’র কর্মীদের আসামি করা হয়েছে। বিষয়টি নগর বিএনপি’র নেতৃবৃন্দকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.