Categories: Uncategorized

সিলেটের ওসমানীনগরে আবারো বন্যার ছোবল, পানিবন্দি ৫ হাজার মানুষ

এম মখলিছ খান:

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ৩ দফায় আকস্মিক বন্যার কবলে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। সড়কে পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আকস্মিক বন্যায় প্রায় ১০টি গ্রামের ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

জানা যায়, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর তীরবর্তী খছরুপুর,ধরখা,মিরপুর,দক্ষিণ,
খছরুপুর ,কুরপুর,তাজপুর,পূর্ব তাজপুর ও লামা তাজপুর গ্রামের প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সরেজমিনে উপজেলার শেরপুর-খছরুপুর নতুন বাজার এলাকায় গিয়ে দেখা যায়, কুশিয়ারা নদীর খছরুপুর সড়কের উপর দিয়ে তীব্র স্রোতে পানি ঢুকছে। পানিতে তলিয়ে গেছে গ্রামের একমাত্র সড়ক। যার ফলে নতুন বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
অন্যদিকে লামা তাজপুর এলাকায় কুশিয়ারা ডাইকের উপরে ছুই ছুই পানি। স্থানীয়রা বলছেন আর একটু পানি বাড়লে ডাইকের উপর দিয়ে পানি ঢুকে যাবে।

স্থানীয় ইউপি সদস্য এসাম উদ্দিন ও শাহ ইসমাইল আলী বলেন, গত তিন দিনের বৃষ্টি ও ভারতের পানিতে খছরুপুর ও দক্ষিণ খছরুপুর গ্রামের প্রায় আড়াই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। লামা তাজপুরসহ আরও ৩টি গ্রামের দুই থেকে আড়াই হাজার মানুষ পানিবন্ধি রয়েছেন। বৃষ্টি ও উজানের ঢলে আরও পানি বাড়তে পারে,এতে নতুন করে এলাকা প্লাবিত হতে পারে। আমরা প্রবাসীসহ সবার সহযোগিতা কামনা করছি।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা বলেন, কয়েকদিনে বৃষ্টি ও পাহাড়ী ঢলে সাদিপুর ইউনিয়নের কিছু কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার্তদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ সব সময় থাকব। আজও সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গত ২য় দফায় বন্যার্তদের মাঝে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নে কয়েকটি গ্রামে অতিবৃষ্টির কারণে লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। আমরা পানিবন্দিদের খোঁজ নিচ্ছি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের পানি হিসাব রক্ষক জাহাঙ্গীর বক্স বলেন, উজানের ঢল ও টানা তিন দিনের বৃষ্টিতে এই পর্যন্ত কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.