Categories: জাতীয়

গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানায় হস্তান্তর।

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানা থেকে সেগুলো লুটপাট করা হয়েছিল।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এগুলো হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি পিস্তল ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।’

তিনি লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, ‘সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.