Categories: Uncategorized

সিলেটে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে

মেহেদী হাসান অপূর্ব ,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেটে কর্মরত প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ আগস্ট )দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের হলরুমে মহানগর ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শরীফ মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।

মতবিনিময় সভা কুরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হয়, পরবর্তীতে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। ইসলামী সংগীতের পর শিবিরের সিলেট মহানগরীর বিভিন্ন ক্যাম্পাসের সভাপতি ও নগরীর নেতৃবৃন্দরা তাদের পরিচয় পর্ব প্রদান করেন।

অনুষ্টানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহা মর্যাদাপূর্ণ পেশা, এবং আল্লাহ প্রদত্ত আমানত। জাতির সামনে সব সময় সুন্দর ও সত্য সংবাদ প্রচার করে আপনারা সেই আমানত রক্ষা করবেন ছাত্রশিবির সেই প্রত্যাশা করে।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম বলেন, জাতিকে সত্য জানানোর যে সুযোগ আল্লাহ দিয়েছেন তা সৎ সাহস নিয়ে জাতির সামনে উপস্থাপন করা। তিনি তার বক্তব্য আরো বলেন, সাংবাদিকদের যদি স্বাধীন সংবাদ প্রকাশে হেনেস্তা করা হয় তাহলে ছাত্রশিবির ছাত্রসমাজকে সাথে নিয়ে তার প্রতিরোধ করবে।এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সাংবাদিকদের পরামর্শ গ্রহণ করেন নেতৃবৃন্দ।

সভায় আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির সভাপতি জহির উদ্দীন শিপন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ,জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম ও সিলেট মহানগর সেক্রেটারি শাহিন আহমদ সহ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.