Categories: Uncategorized

গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহিউদ্দিন।

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক পদত্যাগ করেছেন। গেল ১৫ আগষ্ট তিনি তার পদত্যাগপত্রটি জমা দেন কলেজ গভর্নিংবডির সভাপতি এ্যাডভোকেট রাজ উদ্দিনের কাছে। পরদিন ১৬ আগষ্ট কলেজে গভর্নিং বডির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলেজের ভাইস প্রিন্সিপাল মুহিউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, আওয়ামী লীগের পদপদবী ও ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ প্রায় একযুগ ধরে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ পদে বহাল ছিলেন সুজাত আলী রফিক। এর মধ্যে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে তাঁর পদত্যাগ দাবি করে আসলেও তিনি ছিলেন বহাল তবিয়তে। অবশেষে সরকার পতন ও বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বলেন, গেল ১৫ আগষ্ট নিজের অধ্যক্ষ পদে পদত্যাগপত্র কলেজ গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট রাজ উদ্দিনের কাছে জমা দেন সুজাত আলী রফিক। পদত্যাগপত্রটি গভর্নিং বডির সভাপতি গ্রহণ করেন। পরদিন ১৬ আগষ্ট কলেজে গভর্নিং বডির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

অধ্যক্ষের পদত্যাগপত্রে কি উল্লেখ ছিল এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, তিনি অধ্যক্ষের পাশাপাশি সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। দায়িত্ব দু’টি গুরুত্বপূর্ন। তাই এক সাথে দু’টি পদ চালানো কষ্টদায়ক। এ জন্য তিনি অধ্যক্ষের পদ ছেড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থেকে কাজ করবেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.