Categories: জাতীয়

১৫ আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্ত ঢাবির ছাত্র সংগঠনগুলোর।

দেশি নিউজ-

১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থান সংহতকরণের পাশাপাশি ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্থগিতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার(১৩ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ কমিটির আয়োজনে এক সভায় সকল ছাত্র সংগঠন মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সভায় ছাত্রসমাজ(জাতীয় পার্টি) এবং ছাত্রলীগ (আওয়ামী লীগ) ছাড়া অন্যান্য সকল ছাত্র সংগঠন এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমকে জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সুসংহত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রলীগ ও ছাত্রসমাজ ছাড়া বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম অংশ গ্রহণ করেন। লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মাহফুজ আলম, সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারী ও আরিফুল ইসলাম আদিব।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.