Categories: জাতীয়

বিরাজমান পরিস্থিতিতে বিশৃংখলা করলে দল থেকে বহিষ্কার, সিলেট যুবদল।

মেহেদী হাসান অপূর্ব –

দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর।

যুবদল নেতৃবৃন্দরা জানান, যুবদলের নেতাকর্মীরা সিলেট নগরী, সিলেট জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রামে গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা, বাড়ী-বাড়ী গিয়ে তাদের খোঁজ খবর নেয়া সহ প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। অতি উৎসাহী হয়ে কেউ বিশৃংখল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাংচুর, হামলা, অগ্নিসংযোগের ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। বিক্ষুদ্ধ জনতার ও ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে। তবে পূণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনিদির্ষ্ট কোন খবর পাওয়া যায়নি। সংঘটিত অপ্রীতিকর ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়ভাবাদী যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।”

 

নেতৃবৃন্দরা আলো বলেন, “শেখ হাসিনার পালিয়ে যাবার মধ্য দিয়ে একটি শান্তি সমৃদ্ধি ও দেশ গড়ার স্বপ্ন আকাঙ্খা আমাদের। সবার সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রতিদ্বন্দিতায় বিশ্বাসী, প্রতিহিংসায় নয়। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক রাজনীতি চর্চায় বিশ্বাসী। হঠকারীতা, অস্ত্রবাজি, আইনশৃংখলা বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের রাজনীতি আমরা আর চাইনা।”

নেতৃবৃন্দরা জানান, ‘এ আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার ৭০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশত নেতাকর্মী। এদের মধ্যে ১০ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।’
নেতৃবৃন্দ প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার দাবী করে আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানায়।

যুবদল নেতৃবৃন্দ সিলেটের বলিষ্ঠ কন্ঠস্বর জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, আনছার আলী, জুনেদ আহমদসহ গুম হওয়া নেতাদের ফেরত পেতে সকলের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দরা আশা করেন, অন্তর্বতীকালিন সরকার স্বল্পতম সময়ের মধ্যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন দেবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনরায় নিয়ে দেশ পরিচালনা করার প্রত্যাশাও ব্যক্ত করেন নেতবৃন্দ।

সম্মেলনে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা আন্দোলনে ছাত্র-সাংবাদিক-সাধারণ নাগরিক যারা শাহাদত বরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট প্রমুখ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.