Categories: জাতীয়

জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু

এম মখলিছ খান-

সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ সোমবার (২৯ জুলাই) সকালে সিলেট নগরীর চৌহাট্টায় ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো: ইফতেখার আহমেদ চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে মো: ইফতেখার আহমেদ চৌধুরী বলেন,নতুন জাতীয় নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষকবৃন্দের জন্য অত্যন্ত জরুরি। কারণ প্রশিক্ষিত হলে শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করতে পারবেন। নতুন শিক্ষাক্রম সম্পর্কে সবাই ভালোভাবে জানলে এ নিয়ে যে বিভ্রান্তি রয়েছে সেটিও দূর হবে। প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষা উন্নয়নে অবদান রাখার জন্য তিনি শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৪টি ব্যাচে ৮ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান ও মাহমুদুর রহমান, দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত,সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, শিক্ষা কর্মকর্তা ড. তুতিউর রহমান, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার,জামিল আহমদ, কারিশমা প্রমুখ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.