দেশি নিউজ অনলাইন ডেস্কঃ
সারা দেশে আজ শুক্রবারও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলছে। এই কর্মসূচি ঘিরে চলমান সংঘাত ও সহিংসতার মধ্যে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই ৭৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।
আজ বেলা পৌনে তিনটায় বিজিবি সদর দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। বাহিনী সূত্র বলছে, প্রতিটি প্লাটুনে ৩০ জন করে সদস্য রয়েছেন। তাঁরা আজ সকাল থেকেই সংঘাতপূর্ণ এলাকাগুলোয় অবস্থান নিয়েছেন।
আজ সকাল থেকেই রাজধানীর বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী, পল্টন, প্রেসক্লাব, সেগুনবাগিচা, উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থান থেকেও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়ে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটে।
সূত্রঃ প্রথম আলো।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.