Categories: জাতীয়

শাবির শাহপরাণ হল থেকে ‘বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও অস্ত্র জব্দ’ বৃহস্পতিবার সব হলে অভিযান-তল্লাশি চালাবে শিক্ষার্থীরা।

মেহেদী হাসান অপূর্ব,

শাবির শাহপরাণ হল থেকে ‘বিপুল পরিমাণ মা দ ক দ্র ব্য ও অ স্ত্র জব্দ’সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার (১৭ জুলাই) সবাইকে হল ছাড়ার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ের যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


এদিকে, ঢাকার নির্দেশে শাবিতে গায়েবানা জানাযার নামাজ আদায় শেষে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। হলটির কয়েকটি কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র, দেশিয় অস্ত্র ও মদের বোতল জব্দ করেন তারা। পরে বিকাল সাড়ে ৬টায় উদ্ধারকৃত অস্ত্র নিয়ে প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন- দেড় শতাধিক মদের বোতল, ১টি শর্টগান, ১টি রিভলবার, ৩টি চেইন, ১ শ স্টিলের পাইপ, ১০টি রামদা, ১২টি চাকু, হাতুড়ি ৩টা ও কিছু গাঁজা পেয়েছি। শুধু শাহপরাণ হলের বিভিন্ন কক্ষ থেকে এসব আমরা জব্দ করেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর তল্লাশি চালাতে পারিনি। আগামীকাল (বৃহস্পতিবার) আমরা বাকি হলগুলোতে তল্লাশি করবো। আমরা জানতে পেরেছি- তল্লাশি শুরু হয়েছে জানতে পেরে সন্ত্রাসীরা অনেক অস্ত্র সরিয়ে ফেলেছে।

তিনি আরও বলেন- আজ থেকে শাবিকে ছাত্রলীগ ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করলাম। এরা এখানে মাদক কারবার করতো। আজ থেকে শাবিতে এসব বন্ধ। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি- আগামীতে যাতে রাজনৈতিক পরিচয়ে বা শক্তির জোরে হলের সিট বরাদ্দ দেওয়া না হয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের যেন সিট দেওয়া হয়।

গালিব বলেন- যাদের কক্ষে এসব জিনিস পেয়েছি তাদের আমরা শনাক্ত করতে পারিনি। তবে প্রশাসনের প্রতি দাবি- তারা এদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে। প্রেস ব্রিফিং শেষে মাদকদ্রব্য ও অস্ত্রগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন আন্দোলনকারীরা।

দেশের তিন বিভাগে আন্দোলনকারী ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বুধবার বেলা ২টায় শাবিপ্রবির ফটকে গায়েবানা জানাযা নামাজ আদায় করেন। পরে কফিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা হলের দিকে আসতে থাকেন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, হলে অস্ত্র এবং অছাত্ররা আছে। যারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের ওপর হুমকি দিয়ে যাচ্ছে। আমরা সেই অস্ত্র উদ্ধার করতে চাই।

এ সময় শিক্ষার্থীরা ‘হল কারো বাপের না, হল মোদের অধিকার’, ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’, ‘মেধা না কোটা, মেধা মেধা’, ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দেন।

এছাড়া হলের সামনে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে শিক্ষার্থীরা জুতা দিয়ে পেটান এবং পরে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেন।
অন্যদিকে বেলা দুইটার দিকে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সজীবুর রহমান হল ত্যাগ করেন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…

59 minutes ago

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…

6 hours ago

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

1 day ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

This website uses cookies.